গণতন্ত্রের হত্যাকারী তৃণমূল! পঞ্চায়েতের প্রাক্কালে কমিশনের সামনে লাগাতার কর্মসূচি বামফ্রন্টের
তৃণমূল রাজ্যে গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পঞ্চায়েত নির্বাচন নিয়ে একহাত নিলেন রাজ্যের শাসক দলকে।
তৃণমূল রাজ্যে গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পঞ্চায়েত নির্বাচন নিয়ে একহাত নিলেন রাজ্যের শাসক দলকে। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে গণতন্ত্র হত্যালীলায় মেতে উঠেছে রাজ্য সরকার। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনকেও এই নীতিহীন কাজে লিপ্ত করেছে তৃণমূল কংগ্রেস।

বিমানবাবু অভিযোগ করে, মনোনয়ন পর্ব থেকেই রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি করা হয়েছে। অধিকাংশ আসনেই পেশীশক্তি প্রয়োগ করে মনোনয়ন করতে দেয়নি শাসক দলের নেতা-কর্মীরা। এখন মনোনয়ন মিটে যাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে হুমকি শুরু হয়েছে। পরিকল্পিত হামলা করা হচ্ছে বিরোধীদের বাড়া বাড়ি গিয়ে।
তিনি বলেন, বিশেষ করে যারা প্রার্থী হয়েছেন, তাঁদের হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে। সারা দেশের মধ্যে রাজ্যের এইরকম পরিস্থিতি নজিরবিহীন। এদিন তার জেরে লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। বুধবার থেকেই রাস্তায় নামছে বামফ্রন্ট। ১১, ১২, ১৩ ও ১৬ই এপ্রিল রাজ্য নির্বাচন কমিশনের দফরের সামনে বিক্ষোভ অবস্থান করবে বামফ্রন্ট।
এদিন তৃণমূলের এই লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে প্রয়োজনে সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয় বামফ্রন্টের পক্ষে। ১৭টি বামপন্থী ও তাদের সহযোগী দল এই ধর্মঘটের ডাকা দিতে পারে বলে আভাস দেন বিমানবাবু। বুধবার বিকেল বামফ্রন্টের বৈঠক এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিনই বামফ্রন্টগতভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয়।
এদিকে নির্বাচনে মনোনয়নের দিন একদিন বাড়ানোর পরেও বাতিল করে দেওয়ার প্রতিবাদে আজ সারা ভারত যুবলিগের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় নির্বাচন কমিশনের সামনে। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে ২৮ জন নেতা-কর্মীকে। এরই প্রতিবাদে আগামী ১২ এপ্রিল ফরওয়ার্ড ব্লক ফের অবস্থানে বসবে বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications