সায়ন-মীনাক্ষী-রাম ডোম-সুনীল খাঁ! নবীন-প্রবীণের মিশেলে লোকসভায় বাম-কং জোটের সম্ভাব্য প্রার্থী তালিকা

মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের জন্য রাজ্যে দুটি আসন ছাড়তে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। তারপর থেকেই ভবিতব্য ২০২৪-এর লোকসভা নির্বাচমে রাজ্যে বাম-কংগ্রেস জোট। ইতিমধ্যে বাম-কংগ্রেস নেতারা লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং তাঁদের আলোচনা থেকে প্রাথমিক চর্চায় একটি তালিকাও তৈরি হয়েছে বলে সূত্রের খবর। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার বহরমপুরে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রথমবার বিষয়টি নিয়ে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন।

সূত্র মারফৎ যে সম্ভাব্য প্রার্থী তালিকা সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তালিকায় নবীন-প্রবীণের মিশেলের চেষ্টা করা হতে পারে। সেই সঙ্গে কংগ্রেসের চিহ্নিত আসনগুলিতে তাঁদের পুরনো প্রার্থীরাই দাঁড়াতে পারেন। জোটের তালিকায় বাম মনস্ক অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা যেতে পারে।

Congress candidate list for Loksabha election.

ব্যারাকপুর থেকে প্রার্থী করা হতে পারে সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়কে। তিনি ২০১৯-এও এই আসন থেকে প্রার্থী হয়েছিলেন। দমদম থেকে প্রার্থী করা হতে পারে যুব নেতা সায়নদীপ মিত্র কিংবা শ্রীলেখা মিত্রকে। যাদবপুর থেকে প্রার্থী করা হতে পারে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া সেখানে অপর্না দাসের নামও রয়েছে।

দক্ষিণ কলকাতা আসন থেকে সিপিআইএমের তরফে প্রার্থী করা হতে পারে নন্দিনী মুখোপাধ্যায় কিংবা শতরূপ ঘোষকে। আবার সেটি কংগ্রেসেও প্রার্থী দাঁড় করাতে পারে। এব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও কিছু হয়নি। উত্তর কলকাতা আসনে প্রার্থী করা হতে পারে চিকিৎসক নায়ারণ বন্দ্যোপাধ্যায়কে।

আসানসোলে প্রার্থী করা হতে বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। বর্ধমান পূর্বে আভাস রায়চৌধুরী, দুর্গাপুর-আসানসোল থেকে ঐশী ঘোষ কিংবা পঙ্কজ রায়কে প্রার্থী করা হতে পারে। হাওড়া থেকে প্রার্থী করা হতে পারে দীপসিতা ধরকে।

পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে প্রার্থী করা হতে পরে শেখ ইব্রাহিমকে, কাঁথি থেকে পরিতোষ পট্টনায়েককে। মেদিনীপুর থেকে সিপিআই-এর বিপ্লব ভট্টকে। মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী করা হতে পারে মহঃ সেলিম কিংবা জামির মোল্লাকে।

যেসব আসনে কংগ্রেস প্রার্থী থাকতে পারেন, তার মধ্যে রয়েছে বহরমপুর থেকে অধীর চৌধুরী, রায়গঞ্জ থেকে দীপা দাশমুন্সি কিংবা ভিক্টর আলি, মালদহ দক্ষিণ থেকে আবু নাসের খান চৌধুরী কিংবা ঈশা খান চৌধুরী, পুরুলিয়া থেকে নেপাল মাহাত।

এছাড়া বসিরহাট থেকে দাঁড় করানো হতে পারে সিপিআইএ-র শুভম বন্দ্যোপাধ্যায়কে, ঘাটাল থেকে সৈকত গিরি কিংবা তপন গাঙ্গুলি, বাঁকুড়া থেকে অভয় মুখোপাধ্যায় কিংবা অমিয় পাত্রকে। বোলপুর থেকে রামচন্দ্র ডোম, বিষ্ণুপুর থেকে সুনীল খাঁ, ঝাড়গ্রাম থেকে মধুজা সেন রায়।

বালুরঘাট থেকে জোটের মনোনয়ন পেতে পারেন আরএসপির রণেন বর্মন কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ার থেকে মিলি ওঁরাও, জয়নগর থেকে সমরেন্দ্রনাথ মণ্ডল কিংবা সুভাষ নস্কর। বারাসাত এবং কোচবিহার থেকে নাম রয়েছে ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় এবং গোবিন্দ রায়ের।

এছাড়াও বাম-কংগ্রেস জোটের তালিকায় চর্চায় রয়েছে প্রতিকুর রহমান, উষসী চক্রবর্তী এবং বাদশা মৈত্রের নামও। তবে এব্যাপারে এখন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+