Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Brigade Rally: "তৃণমূল বিজেপির একই স্ক্রিপ্ট, নাগপুরে RSS লিখে দিয়েছে," ব্রিগেড থেকে 'নেমে খেলার' ডাক সেলিমের

Left Brigade: ব্রিগেডের সমাবেশ মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্রের শাসকদলকে হুঁশিয়ারি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। বিজেপি ও তৃণমূলকে এক সারিতে রেখে সেলিমের দাবি, দুই দলেরই স্ক্রিপ্ট একজনই লিখে দিয়েছে, তা হচ্ছে আরএসএস। মোহন ভাগবত কদিন আগে রাজ্যে এসে তৃণমূল ও বিজেপিকে নির্বাচনের কর্মসূচি বলে দিয়ে গিয়েছেন বলে আক্রমণ মহম্মদ সেলিমের।

মহম্মদ সেলিম বলেন, "খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে এই সরকার। প্রতিদিন দুর্বল অংশের মানুষের কাজ করার পরিসর ছোট করে দিচ্ছে মমতা মোদী সরকার। ২৬ হাজার চাকরি খেয়েছে। আরজি করে পিজিটির নৃশংস ধর্ষণ ও খুন হয়েছে। আগে ব্রিগেডের সমাবেশে আগত কর্মী সমর্থকদের উপর হামলা ও গাড়ি বাস ভাঙচুর করা হত। আর এখন কোচবিহার থেকে কাকদ্বীপ, লাল ঝান্ডার গায়ে হাত দেওয়ার কারও সাহস নেই। দিন পাল্টাচ্ছে।"

md salim

সেলিমের আরও আক্রমণ, "বিজেপি তৃণমূলকে ঠুসে দিচ্ছে না। তৃণমূলও বিজেপিকে ঠুসে দিচ্ছে না। মেহনতি মানুষকে ঠুসে দিচ্ছে। স্লোগান উঠেছিল, লাল হঠাৎ দেশ বাঁচাও, লাল হঠেছে কিন্তু দেশ বাঁচেনি। লাল ঝান্ডা কোনও কাপড়ের টুকরো নয়। ইলেকটোরাল বন্ড বা চিটফান্ডের টাকায় লাল ঝান্ডা কেনা হয়নি। আজ থেকেই লড়াই শুরু। যাঁরা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, তাদের বুকে কাঁপন ধরাবে এই ব্রিগেড।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সখ্যতার ইঙ্গিত দিয়ে সেলিমের আক্রমণ, "আগে বলতেন বাজপেয়ী ভালো, মোদী খারাপ। এখন বলছেন মোদী ভালো, অমিত শাহ খারাপ। এরপর বলবেন শাহ ভালো, যোগী খারাপ। এটাকে বলে তুলনামূলক গ্রহণযোগ্যতা।"

Take a Poll

সেলিম বলেন, তপ্ত রোদে ব্রিগেডে সমাবেশ কীকরে হবে সেনিয়ে অনেকে চিন্তা করছিলেন। কিন্তু প্রকৃতি সহায়। মেঘে মেঘে আকাশ ঢেকে দিয়েছে। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সেলিম বলেন, "মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। সব ধর্মের অধিকার রক্ষা করে সরকার চালাতে হবে। সরকারের কাজ গণ পরিবহন ঠিকঠাক চালানো। কিন্তু এখন তো সরকারই বলছে মন্দির-মসজিদ চালাবে। কেন্দ্র ট্রেন বেচে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ট্রাম বেচে দিচ্ছেন।"

সেলিমের আগেই বক্তব্য রেখেছিলেন বাম ক্ষেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু। তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বন্যা টুডু বলেন, "ওরা বলে খেলা হবে। খেলা আমরাও করব।" ছাব্বিশে উইকেট ফেলার ডাক দেন বন্যা। বন্যা টুডুর সমর্থনে তৃণমূল ও বিজেপিকে নিশানা করে সেলিম এদিন বলেন, "লড়াই করে উঠে এসেছে বন্যা টুডু। আমাদের নেতানেত্রীরা টালিগঞ্জ বা বলিউড থেকে উঠে আসে না। ও বলেছে উইকেট ফেলে দেব। আমি ফুটবল ভালোবাসি। তাই নেমে খেলতে হবে। যাতে দুর্নীতিবাজদের চোদ্দ তলা থেকে মাটিতে টেনে হিঁচড়ে নামাতে পারি।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+