ভোটের ফলের অপেক্ষা! তৃণমূলের অবস্থা নিয়ে 'ভবিষ্যত' বার্তা কৈলাস বিজয়বর্গীয়র
লোকসভা নির্বাচনের পর তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দেবেন। কলকাতায় এমনটাই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
লোকসভা নির্বাচনের পর তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দেবেন। কলকাতায় এমনটাই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। একইসঙ্গে তিনি দাবি করেন, লোকসভা নির্বাচনে সংবেদনশীল বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী এবং সিসিটিভি বসাতে হবে।

নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় দফার সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়। সেই পরিস্থিতিতে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস।
কৈলাস বিজয়বর্গীয় পশ্চিমবঙ্গের অবস্থা বলতে গিয়ে পঞ্চায়েত ভোটের সময়কার অবস্থা জানিয়েছেন। ফলে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর আশা রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications