কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার আগুন, ১০০ কিলো দরে বিকোচ্ছে আপেল, ন্যাসপাতি, সবজির বাজারে ছ্যাঁকা

কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার আগুন, ১০০ কিলো দরে বিকোচ্ছে আপেল, ন্যাসপাতি, সবজির বাজারে ছ্যাঁকা

আজ গোটা বাংলা মাতবে কোজাগরী লক্ষ্মীপুজোয়। ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা শুরু হবে সন্ধে থেকে। তার আগে ফল আর সবজির বাজার অগ্নিমূল্য। ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপেল, ন্যাসপাতি। সবজির বাজারও আগুন। মধ্যবিত্তকে এবার নমো নমো করেই সারতে হবে লক্ষ্মী পুজো।

আজ কোজাগরী লক্ষ্মীপুজো

আজ কোজাগরী লক্ষ্মীপুজো

আজ বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা। কোজাগরী লক্ষ্মীপুজোয় মাতবে বাঙালি। আজ বিকেল ৫টার পর থেকে পরের দিন অর্থাৎ শনিবার রাত ৮টা পর্যন্ত রয়েছে পূর্ণিমা। কাজেই প্রায় দুদিন ধরে বাংলার ঘরে ঘরে হবে লক্ষ্মীর আরাধনা।

অগ্নিমূল্য ফলের বাজার

অগ্নিমূল্য ফলের বাজার

কোজাগরী লক্ষ্মীপুজোর সময় এগিয়ে আসতেই বাজার আগুন। ফলের বাজারে হাত দেওয়াই দায় হয়ে উঠেছে। সবচেয়ে সস্তা দামের ফলের দরও ১০০ টাকার নীচে নেই। আপেল, ন্যাসপাতি, কলা, শাকআলু থেকে শুরু করে আঙুর, বেদানা, মোসাম্বি সবকিছুর দামই অগ্নিমূল্য। শশা, পেয়ারা ৭০ থেকে ৮০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।

সবজির বাজার আগুন

সবজির বাজার আগুন

লক্ষ্মীপুজোয় শুধু ফলের বাজার নয় অগ্নিমূল্য সবজির বাজারও। আলুর দাম তো আগে থেকেই বেড়েছিল। এবার সবজির দামেও আগুন। ফুলকপি, বাঁধাকপি এক একটি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পটল, ঝঙে, টমেটো কোনও কিছুর দামই ৫০ েথকে ৬০ টাকা কেজির নীচে নেই। দাম বেড়েছে প্রতিমা ও পুজোর সামগ্রিরও।

 করোনায় উৎসবে ভাঁটা

করোনায় উৎসবে ভাঁটা

করোনা সংক্রমণের কারণে এবার সব উৎসবেই ভাঁটা পড়েছে। দুর্গাপুজো যেমন ছিল জৌলুসহীন। ঠিক তেমনই কোজাগরী লক্ষ্মীপুজোও এবার নমো নমো করেই সারতে হবে বাঙালিকে। এবার আর সেই জৌলুস থাকবে না। বাজারের জিনিস কেনার তেমন আগ্রহও তাই দেখা যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+