বিচারপতি নিয়োগের সম্ভাবনা! কলকাতা হাইকোর্টে কর্মবিরতি তোলার ইঙ্গিত

কলকাতা হাইকোর্টে অচলাবস্থা কাটার সম্ভাবনা। কেন্দ্রীয় আইনমন্ত্রক সূত্রে খবর, আগামি সপ্তাহের মধ্যে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগ করতে পারে কেন্দ্র।

কলকাতা হাইকোর্টে অচলাবস্থা কাটার সম্ভাবনা। কেন্দ্রীয় আইনমন্ত্রক সূত্রে খবর, আগামি সপ্তাহের মধ্যে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগ করতে পারে কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলে কর্মবিরতি তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন, বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার।

বিচারপতি নিয়োগের সম্ভাবনা! কলকাতা হাইকোর্টে কর্মবিরতি তোলার ইঙ্গিত

বিচারপতি নিয়োগের দাবিতে ফেব্রুয়ারি থেকে বার অ্যাসোসিয়েশনের ডাকে আইনজীবীদের কর্মবিরতি চলছে। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার জানিয়েছেন, ৭৩ জন বিচারপতির মধ্যে ৩৯ টি পদ শূন্য। পর্যাপ্ত সংখ্যক বিচারপতি না থাকায় বহু মামলার নিষ্পত্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টকে জানিয়েও কোনও ফল না হওয়ায়, ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয় আইনজীবীদের তরফে। সেই থেকে কর্মবিরতি চলছে।

আইনজীবীদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত দুবছরে মাত্র ৭ জন বিচারপতি নিয়োগ করা হয়েছিল দেশের বিভিন্ন হাইকোর্টে। তার মধ্যে কলকাতা হাইকোর্ট পেয়েছিল মাত্র একজন বিচারপতিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+