কলকাতা হাইকোর্টের বিচারপতিকে করোনা অভিশাপ আইনজীবীর! আদালত অবমাননার মামলা রুজু
কলকাতা হাইকোর্টের বিচারপতিকে করোনা অভিশাপ আইনজীবীর! আদালত অবমাননার মামলা রুজু
ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকের বিবাদ সংক্রান্ত মামলায় নিজের মনের মতো রায় না পেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে করো না অভিশাপ দেন আইনজীবী বিজয় অধিকারী। এর পরিপ্রেক্ষিতে ওই আইনজীবীকে আদালত অবমাননার রুল ইস্যু করে হাইকোর্ট।

হাইকোর্ট সূত্রের খবর, যখন করো না ছোঁয়া সবে এসে পৌঁছেছে দেশে। তখনো বন্ধ হয়নি আদালতের দরজা। সেই সময় ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকের বিবাদ সংক্রান্ত মামলায় গ্রাহকের হয়ে দাঁড়িয়ে নিজের মনের মতো রায় পাননি ওই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ভরা এজলাসে বিচারপতিকে করোনার ছোঁয়ায় উজাড় হওয়ার অভিশাপ দিয়ে বসেন। বিচারপতির ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়ারও হুঁশিয়ারি দেন ওই আইনজীবী। এমনকী রায় যখন লেখা চলছে, তখনও চিৎকার-চেঁচামেচি করে, মাইক টেনে, ডেস্ক চাপড়ে আদালতের কাজকর্মে ব্যাঘাত ঘটান বলে অভিযোগ।
রায় অপরিবর্তিত রেখেই হাঁটেন আইনি পথে হাঁটেন বিচারপতি। পরে আদালত অবমাননার দায়ে আইনজীবী বিজয় অধিকারীর বিরুদ্ধে রুল ইস্যু করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ২৩ মার্চ জারি করা নির্দেশে ১৪ দিনের মধ্যে ওই আইনজীবীর বক্তব্য জানানোর কথা ছিল আদালতে। তবে সম্প্রতি পরিস্থিতির জটিলতা দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ওই আইনজীবী ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications