স্বামী-স্ত্রীর মধ্যে কি এসেছিল ‘তৃতীয়’ কেউ, আইনজীবীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়

আইনজীবী রজত দে-র মৃত্যু রহস্য নয়া মোড় নিল ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই। আত্মহত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্টে।

আইনজীবী রজত দে-র মৃত্যু রহস্য নয়া মোড় নিল ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই। আত্মহত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্টে। রিপোর্টে প্রকাশ, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। তাঁর গলায় সরু দাগ পাওয়া গিয়েছে। তবে কি তার জাতীয় সরু কোনও জিনিস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রজতকে?

খুনের মামলা রুজু

খুনের মামলা রুজু

প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান রজতের রহস্যমৃত্যু আত্মহত্যা নয়, তাঁকে খুনই করা হয়েছে। ঘটনার চারদিন পর খুনের মামলাও রুজু করেছে পুলিশ। এই ঘটনায় মৃত আইনজীবীর স্ত্রী, শ্যালক-সহ চারজনকে জেরা করছে পুলিশ। এই তদন্তে উঠে এসেছে অনেক মিসিং লিঙ্ক। তদন্তকারীরা মিসিং লিঙ্কের উত্তর পেতে মরিয়া।

ময়নাতদন্তই নয়, ভিসেরাও

ময়নাতদন্তই নয়, ভিসেরাও

শুধু ময়নাতদন্তের রিপোর্টেই শেষ নয়, মৃতদেহের ভিসেরা পরীক্ষা করার সিদ্ধান্তও নিয়েছেন তদন্তকারী অফিসাররা। সিট গঠন করে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। পুলিশ চাইছে, মৃত্যুর কারণ সম্পর্কে সর্বাগ্রে নিশ্চিত হতে। তারপরই এই ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট হয়ে যাবে।

নিজের ফ্ল্যাটেই রহস্য-মৃত্যু

নিজের ফ্ল্যাটেই রহস্য-মৃত্যু

শনিবার নিউটাউনের ফ্ল্যাটে মারা যান কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত কুমার দে। এই ঘটনায় তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে রজতের পরিবার। পুলিশও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। তবে এদিন সেই ধারার সঙ্গে যুক্ত হয়েছে খুনের মামলা।

ময়নাতদন্তের রিপোর্টে জল্পনা

ময়নাতদন্তের রিপোর্টে জল্পনা

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। তদন্ত মোড় নেয় অন্যদিকে। রিপোর্টে শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। রজতের গলায় সরু তারের চিহ্ন মিলেছে। যা খালি চোখে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে সরু তার দিয়ে শ্বাসরোধ করে খুনের সম্ভাবনাও উঠে পড়ছে।

অনিন্দিতার ভূমিকা প্রশ্নে

অনিন্দিতার ভূমিকা প্রশ্নে

অনিন্দিতার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে পড়েছে। উঠে পড়েছে বেশ কিছু প্রশ্ন। ঘটনার দিন রাতে ওই ফ্ল্যাটে শুধু রজত আর তাঁর স্ত্রী অনিন্দিতা ছিলেন। কেন তাঁর ছেলে ও পোষ্যকে বাপের বাড়িতে রেখে আসা হল? রজনের মৃত্যুর পর অনিন্দিতা জানিয়েছিল আত্মহত্যার তত্ত্ব। কীভাবে আত্মহত্যা তা স্পষ্ট করতে পারেননি, আত্মহত্যার কোনও প্রমাণই বা মিলল না কেন?

অনিন্দিতার ফোনের কললিস্ট

অনিন্দিতার ফোনের কললিস্ট

এরই মধ্যে প্রশ্ন উঠে পড়েছে, অনিন্দিতা কাকে ফোন করতেন? এই ফোন নিয়ে সম্প্রতি রজতের সঙ্গে তাঁর বিবাদ হয়। ফোনে দীর্ঘক্ষণ এক চিকিৎসক বন্ধুর সঙ্গে তিনি কথা বলতেন বলে জানা গিয়েছে। সেই বন্ধু কে, তা জানতে চাইছে পুলিশ। অনিন্দিতার প্রাক্তন স্বামীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে তাঁর ফোনের কল লিস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+