কেমন আছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য নিয়ে সর্বশেষ আপডেট! দল পাশে রয়েছে, জানালেন মহঃ সেলিম

অবস্থা সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন বিকেলে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ৫১৬ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়েছে। তাঁক চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে নন ইনভেসিব ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। সংক্রমণ রয়েছে শ্বাসনালীতেও। কয়েকদিন ধরে তাঁর জ্বর ছিল। এদিন সকালের পর থেকে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শরীরে অক্সিজেনের মাত্র কমতে থাকে।

বুদ্ধদেব ভট্টাচার্য

এদিন সন্ধেয় বেসরকারি হাসপাতালে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন এবং টাইপ টু রেসপিরেটরি ফেলিওর হয়েছে ৭৯ বছর বয়স্ক বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতালে আনার পর থেকে তাঁর নতুন করে অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করা হয়েছে। প্রয়োজনীয় সব পরীক্ষা করী হয়েছে। তবে রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, তাতে রয়েছেন মেডিসিনের কৌশিক চক্রবর্তী, ক্রিটিক্যাল কেয়ারের সৌতিক পণ্ডা এহং সুস্মিতা দেবনাথ, ইন্টারভেনশনার কার্ডিওলজিস্ট স্বরোজ মণ্ডল, ইন্টারন্যাল মেডিসিন এবং বক্ষরোগ বিশেষজ্ঞ অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ইন্টারন্যাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ারের ধ্রুব ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন আশিস পাত্র, সোমনাথ মাইতি এবং উডব্যান্ডসের মেডিক্যাল সুপার সপ্তর্ষি বসুর মতো চিকিৎসকরা।

বুদ্ধদেব ভট্টাচার্য

এদিনে এদিন সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না। দলের তরফে ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালেও ব্যবস্থা করতে বলা হয়। তারপরেই তাঁকে ভর্তি করানো হয়। মহঃ সেলিম বলেন যাঁরা খবর রাখছেন ভাল, তবে সবসময় রাখলে ভাল হয়।

এদিন হাসপাতালে প্রথমেই বুদ্ধদেব ভট্টাচার্যের খবর নিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও হাসপাতালে গিয়েছিলেন প্রবীন সিপিআইএম নেতা রবীন দেব। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+