আজ মৃণাল সেনের শেষকৃত্য! দেশপ্রিয় পার্ক হয়ে দেহ যাবে কেওড়াতলায়
মঙ্গলবার বিকেলে মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে।
মঙ্গলবার বিকেলে মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন ভোররাতে শিকাগো থেকে কলকাতায় এসেছেন ছেলে কুণাল সেন। পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করে নিয়ে যাওয়া হবে দেশপ্রিয় পার্কে। এরপর সেখান থেকে পায়ে হেঁটে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে।

মৃণাল সেন মৃত্যুর আগে তাঁর শেষ যাত্রা যাতে অনাড়ম্বর হয়, তার জন্য বলেছিলেন। সেই মতো শেষযাত্রা হবে। আড়াইটে নাগাদ প্রিয়া সিনেমার সামনে থেকে যাত্রা শুরু হবে।
যাঁরা শেষ শ্রদ্ধা জানাতে চান, তাঁদের ফুলমালা ছাড়াই প্রিয়া সিনেমার সামনে যেতে অনুরোধ করা হয়েছে। সেন পরিবারের তরফে শেষ যাত্রার পরিকল্পনার কথা জানানো হয়েছে রাজ্যের বাম নেতৃত্বকে। জানা গিয়েছে বামদলের নেতারা, প্রিয়া সিনেমা হলের সামনে থেকে কেওড়াতলা পর্যন্ত পায়ে হেঁটে যাবেন।
তবে শেষ যাত্রা রাজ্য মন্ত্রিসভার কেউ থাকবেন কিনা তা অবশ্য এখনও জানা যায়নি।
৫ জানুয়ারি শনিবার প্রয়াত চিত্র পরিচালকের পরিবারের তরফে গোর্কি সদনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি বামেদের তরফে স্মরণ সভা করারও ইঙ্গিত পাওয়া গিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন মৃণাল সেন পাবলিক ফিগার ছিলেন। তাই তাঁর স্মরণ সভা করতে কোনও অসুবিধা নেই।












Click it and Unblock the Notifications