শেষ যাত্রায় নয় কোনও ফুলের মালা! ছেলে আসার পরে মৃণাল সেনের শেষকৃত্য
শিকাগো থেকে ছেলে ফেরার পর মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে।
শিকাগো থেকে ছেলে ফেরার পর মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২ জানুয়ারির আগে কলকাতায়
আসতে পারছেন না ছেলে কুণাল। এদিন দুপুরে মৃণাল সেনের দেহ নিয়ে যাওয়া হয় সায়েন্স সিটির কাছে পিস ওয়ার্ল্ডে। তিনদিনের জন্য দেহ সেখানেই রাখা থাকবে।

ব্যক্তিগত আলোচনায় পরিবারের সদস্যদের কাছে মৃণাল সেন বলেছিলেন, তাঁর শেষযাত্রায় যেন কোনও ফুলের মালা না থাকে। সরকারি আতিশয্যও যেন না থাকে। সেই মতোই
এদিন ভবানীপুরের বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে।
মৃত্যুর খবর পাওয়ার পর বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁকেও জানানো হয়, ছেলে ফেরার পর শেষযাত্রা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিজের ইচ্ছার কোনও হেরফের হবে না বলেই পরিবার সূত্রে খবর। সেক্ষেত্রে রবীন্দ্র সদন কিংবা নন্দনে চিত্র পরিচালকের দেহ রাখার ব্যবস্থা হচ্ছে না। পরিবারের ইচ্ছে অনুযায়ী শেষকৃত্যের কথা জানিয়েছেন ইন্দ্রনীল সেন।












Click it and Unblock the Notifications