সোমবার পঞ্চায়েত ভোট! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সোমবার পঞ্চায়েত ভোট। আর আগে জায়গায় জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোটকর্মীদের হাতে তুলে দেওয়ার হচ্ছে ব্যালট বাক্স। সঙ্গে নিরাপত্তারক্ষী। থাকছেন সিভিক ভলান্টিয়াররাও।
সোমবার পঞ্চায়েত ভোট। আর আগে জায়গায় জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোটকর্মীদের হাতে তুলে দেওয়ার হচ্ছে ব্যালট বাক্স। সঙ্গে নিরাপত্তারক্ষী। থাকছেন সিভিক ভলান্টিয়াররাও। বিকেলের মধ্যেই ব্যালট বাক্স ও ব্যালট পেপার নিয়ে বুথে বুথে পৌঁছে যাবেন ভোটকর্মীরা।

ভোটের দিনের কাজের জন্য সিভিক ভলান্টিয়ারদের জন্য বরাদ্দ একহাজার টাকা। লাঠি ও ৫০০ টাকা তুলে দেওয়া হচ্ছে ভোটের ডিউটিতে পাঠানোর সময়। অন্যদিকে, ভোট শেষে লাঠি জমা দিতে দেওয়া হবে বাকি ৫০০ টাকা।
পশ্চিম মেদিনীপুর হোক কিংবা উত্তর দিনাজপুর, চলছে বাইরের রাজ্য থেকে আসা পুলিশের টহলদারি। উত্তেজনা প্রবণ এলাকায় অনেক জায়গাতেই চলছে রাজ্য পুলিশের টহলদারি।
এদিকে শান্তিপূর্ণ ভোট করানো নিয়ে কমিশন ও রাজ্য প্রশাসন একে অপরের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে। ২০১৩ সালে ২৫ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নামিয়ে ভোট হলেও, তাতেও হিংসা থামানো যায়নি। এবার সেই কেন্দ্রীয় বাহিনী নেই। ফলে চিন্তায় রয়েছে কমিশন।












Click it and Unblock the Notifications