Semiconductor Plant In Kolkata: সেমিকন্ডাক্টর কারখানার জন্য জমি তৈরি রয়েছে! বড় ঘোষণা মমতার

Semiconductor Plant In Kolkata: বাংলায় বিপুল মার্কিন বিনিয়োগ হতে চলেছে! তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্ট কারখানা। আর এই প্রকল্পের জন্যে জমিও দেখা হয়ে গিয়েছে। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। আজ বৃহস্পতিবার ব্যাক টু ব্যাক একাধিক বৈঠক ছিল।

বৈঠক হয় আমেরিকার দূতাবাসের সঙ্গেও। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বৈঠক হয়। যেখানে সেমিকন্ডাক্টর কারখানা বাংলায় তৈরি করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান।

mamata banerjee

দীর্ঘ বৈঠক শেষে এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন প্রশাসনিক প্রধান। যেখানে একাধিক বিষয়ে কথা হয়। ওই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আমেরিকার দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার বিষয়টি জানান। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার জন্য এটা বড় একটা প্রাপ্তি। গত তিনবছর ধরে এই বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলেছে। আর এরপরেই এই সাফল্য।

তবে সেমিকন্ডাক্ট কারখানা তৈরি নিয়ে ইতিমধ্যে জমি তৈরি রয়েছে বলে এদিন বড় ঘোষণা করেন প্রশাসনিক প্রধান। তিনি জানান, লুলু গ্রুপও আসছে। জমি ইতিমধ্যে দেখে গিয়েছেন। দুটোই দেখানো হয়েছে। তবে কোনটা নেবে সেটাই তারা ঠিক করবেন বলে এদিন জানান। তবে ঠিক কত টাকার বিনিয়োগ আসছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এখানে টাকাটা বড় ব্যাপার নয়। মেধাই বড়। বাংলার ছেলেমেয়েদের মধ্যে প্রতিভা আছে। বড় কর্মসংস্থান হবে বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান।

একই সঙ্গে রোডম্যাপ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট কিছু এখনও না জানালেও শুধু বলেন, আগামী বছর একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যাতে একটা বৈঠক করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। এমনকি প্রোগ্রাম একটা করা যায় কিনা সে বিষয়েও কথা বার্তা চলছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। আর তা হলে একটা ভালো বার্তা যাবে বলে মনে করছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, চিপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হল সেমিকন্ডাক্টর (Chip Manufacturing Plant)। আর সেটাই এবার তৈরি হবে শহরে। গত কয়েকদিন আগে 'কোয়াড' সম্মেলনে যোগ দিতে আমেরিকায় উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে দ্বিপাক্ষিক বৈঠক হয় জো বাইডনে সঙ্গে (Modi Biden Meet) । যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় সেমিকন্ডাক্ট প্লান্ট তৈরি নিয়েও। আর তা সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+