ফেসবুক থেকে চিঠি! আত্মহত্যা ঠেকাল লালবাজার
ফেসবুক কর্তৃপক্ষের থেকে চিঠি পাওয়ার পর আত্মহত্যা রুখল লালবাজার।
ফেসবুক কর্তৃপক্ষের থেকে চিঠি পাওয়ার পর আত্মহত্যা রুখল লালবাজার। সূত্রের খবর অনুযায়ী, সোমবার বিকেলে ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে
ইমেল করে জানানো হয়, কসবা থানা এলাকায় এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। তাতে তিনি আত্মহত্যার কথা জানিয়েছেন।
খবর পাওয়ার পরেই সক্রিয় হয় লালবাজারের সাইবার সেল। খবর যায় কসবা থানায়।

ফেসবুক পোস্টের আইপি অ্যাড্রেস ধরে পুলিশকর্মীরা ওই ব্যক্তির বাড়ি চিহ্নিত করেন। ছুটে যান পিকনিক গার্ডেনে ওই ব্যক্তির বাড়ি। নেতৃত্বে ছিলেন কসবা থানার ডিউটি অফিসার। পুলিশ কর্মীরা সঙ্গে নিয়ে গিয়েছিলেন মনোবিদকে। ওই ব্যক্তিকে বেশ কিছুক্ষণ ধরে বোঝানোর পর্ব চলে। পরে পরিবারের সদস্য হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন।












Click it and Unblock the Notifications