সমালোচনার মুখে 'বোধদয়'! 'সর্বহারা' শিক্ষককে লাথি মারা সেই এসআইকে তদন্ত থেকে সরাল লালবাজার
Kolkata Police: এক চাকরিহারাকে লাথি মারার 'অপরাধ'! অভিযুক্ত ওই এসআই (সাব-ইনস্পেকটর) লিটন দাসকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার। গত কয়েকদিন আগেই কসবায় ডিআই অফিস অভিযান করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষকরা। আর সেই অভিযান ঘিরে একেবারে তুলকালাম-কাণ্ড ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যাপক লাটিচার্জ করে পুলিশ। সেই সময় স্থানীয় থানার এসিআই লিটন দাসকে দেখা যায় এক শিক্ষককে লাথি মারছেন।
আর সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ আধিকারিকের এই কাজ নিয়ে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। তৈরি হয় চরম বিতর্ক। প্রবল চাপের মুখে ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করে লালবাজার (Kolkata Police) । আর এর মধ্যেই দেখা যায় কসবা কাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয় লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআই লিটন দাস লিটন দাসকে। যা নিয়ে ফের একবার বিতর্ক তৈরি হয়। আর তা হতেই ওই এসআইকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল লিটনকে।

দায়িত্ব পেয়েছেন অন্য এক এসআই। লালবাজার সূত্রে খবর, কসবার ঘটনার তদন্ত করবেন আরেক সাব-ইনস্পেকটর সঞ্জয় সিংহ। যা খবর, আজ শুক্রবার থেকেই দায়িত্বে তিনি থাকবেন বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, কসবার ঘটনায় চাকরি হারাদের বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যে দুটি অভিযোগ দায়ের হয়েছে। একটি পুলিশের তরফে অন্যদিক ডিআই করেছেন। ডিআই'য়ের অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।
আর সেই তদন্তে আইও হিসাবে নিয়োগ করা হয় এসআই (সাব-ইনস্পেকটর) লিটন দাসকে। চাকরিহারাদের যখন বিক্ষোভ চলছিল সেই সময়ে ওই ডিআই অফিসে দায়িত্বে ছিলেন এসআই রিটন দাস। কর্তব্যরত অবস্থায় থাকায় তাঁকেই এই সংক্রান্ত তদন্তের আইও হিসাবে নিয়োগ করা হয়েছিল বলে লালবাজার সূত্রের খবর। পুলিশের এহেন সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় অঠে। একজন পুলিশ আধিকারিক চাকরিহারা শিক্ষককে লাথি মারায় 'অভিযুক্ত'! এরপরেও কীভাবে তদন্তের দায়িত্ব তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।
তীব্র সমালোচনার মুখে এহেন সিদ্ধান্ত থেকে সরে আসে লালবাজার। পরে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সঞ্জয়কে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে লালবাজারের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে যেভাবে প্রথমে কসবা কাণ্ডের ঘটনায় পুলিশের অভিযোগ এবং ওই এসআইএ দিয়ে তদন্তের সিদ্ধান্ত তা নিয়ে চরম ক্ষুব্ধ চাকরিহারারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications