লালবাজার অভিযান LIVE: বিজেপির লালবাজার অভিযান শেষ বলে জানালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
কলকাতা পুলিশের তুমুল নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ করে সন্দেশখালিতে রাজনৈতিক হিংসা সহ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে লালবাজার অভিযান শুরু করেছে বিজেপি।
কলকাতা পুলিশের তুমুল নিরাপত্তা বলয়কে চ্যালেঞ্জ করে সন্দেশখালিতে রাজনৈতিক হিংসা সহ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে লালবাজার অভিযান শুরু করেছে বিজেপি। মিছিল আটকাতে সাড়ে তিন হাজার পুলিশ কর্মী, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, গার্ডরেল এবং অন্যান্য বন্দোবস্ত পর্যাপ্ত রেখেছে কলকাতা পুলিশ। তা সত্ত্বেও সেই চক্রব্যুহ কিছুটা হলেও ভাঙতে সক্ষম হল বিজেপি। একে কী নৈতিক জয় বলা চলে?

ফিয়ার্স লেনেই স্টিলের ব্যারিকেড তৈরি করে বিজেপির মিছিল আটকানোর পরিকল্পনা কলকাতা পুলিশের। ওই এলাকার দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন। বিজেপির নেতা-কর্মীদের আটকাতে অ্যালুমনিয়ামের গার্ড-ওয়ালের পাশাপাশি কিউআরটি, এইচআরএফএস ভ্যানও তৈরি রাখা হয়েছে। রয়েছে মোবাইল ভ্যান, কুইক রেসপনস টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডও। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জল কামানেরও ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
সন্দেশখালিতে রাজনৈতিক হিংসা সহ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে বিজেপির লালবাজার অভিযান রুখতে মরিয়া রাজ্য প্রশাসন। শহর সচল রাখতে রাজপথে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ বাহিনী নামানো হয়েছে। বিজেপি নেতা তো দূর, এমনকী তাঁদের ছায়াও যাতে না পৌঁছয়, তাই লালবাজারের সামনে চারটে নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়েছে।












Click it and Unblock the Notifications