লেকটাউন কাণ্ডে গ্রেফতার গৃহশিক্ষিকা পূজা সিং

লেকটাউন কাণ্ডে গ্রেফতার গৃহশিক্ষিকা পূজা সিং
কলকাতা, ২৬ জুলাই : অবশেষে গ্রেফতার হলেন পূজা সিং। সাড়ে ৩ বছরের শিশুকে পড়ানোর নামে নৃসংশভাবে মারধরের অভিযোগ উঠেছিল। আর তার প্রমাণ ছিল সিসিটিভি ফুটেজ। এই ঘটনা প্রকাশ্যে চলে আসতেই গা ঢাকা দেন ওই অভিযুক্ত গৃহশিক্ষিকা। কিন্তু শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে পূজা সিংকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।

পুলিশসূত্রে জানানো হয়েছে, অভিযোগ দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন পূজা। এদিন গোপনসূত্রে খবর পেয়ে আত্মীয়ের বাড়ি থেকে পূজাকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে হদিশ মেলে পূজার। তবে পজার স্বামী রোহিত সিং পলাতক। তার বিরুদ্ধে ওই ছাত্রের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ রোহিত সিংয়ের খোঁজে তল্লাসি শুরু করেছে।

আরও পড়ুন : কলকাতায় ৩ বছরের শিশুকে গৃহশিক্ষিকার নৃশংস মারধর, সিসিটিভি ফুটেজে উত্তাল গোটা দেশ

অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮,৩২৫ ও ৩৭৯ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২টি জামিন অযোগ্য ধারাও রয়েছে। আজ পূজা সিংকে বিধাননগর আদালতে তোলা হবে।

লেকটাউনকাণ্ডে তদন্তকারী দলের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পূজার মোবাইল টাওয়ারের সূত্র ধরেই তার হদিশ পেয়েছে পুলিশ। পুলিশ পূজার খোঁজ শুরু করলে মোবাইল টাওয়ারের সূত্র ধরে জানতে পারে বিহারের সমোস্তিপুরে ছিলেন পূজা। শুক্রবার সন্ধ্যাতেই পুলিশ জানতে পারে কলকাতা ফিরে এসেছে পূজা। কলকাতায় ফিরলেও পুলিশের ভয়ে বাড়িতে না উঠে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি।

গত ২৩ জুলাই সাড়ে ৩ বছরের ছাত্রকে নৃশংসভাবে গৃহশিক্ষিতার মারধরের ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশে। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, পড়ানোর নাম করে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে চড়, থাপ্পড়, লাথি মারতে থাকেন। এমনটি চ্যাংদোলা করে এনে শিশুটিকে খাটের উপর নৃশংসভাবে ছুড়ে ফেলতেও হাত কাপেনি তার। এই ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে শিশুটি। শিশুটির বাবা জানিয়েছে, এই ঘটনার জেরে এখনও আতঙ্কে রয়েছে তাঁর ছেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+