শহরে ফের নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার ২ প্রৌঢ়

লেক থানা এলাকার গোবিন্দপুরে দুই কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত স্থানীয় দুই প্রৌঢ়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

লেক থানা এলাকার গোবিন্দপুরে দুই কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত স্থানীয় দুই প্রৌঢ়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন, গোরাচাঁদ দাস( ৬০) ও শেখর হালদার(৬২)।

শহরে ফের নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার ২ প্রৌঢ়

গোবিন্দপুরের দুই নাবালিকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একজন পড়ে তৃতীয় শ্রেণিতে অপরজন পঞ্চম শ্রেণিতে। স্থানীয় দুই প্রৌঢ়কে তারা দাদু বলে ডাকে। মঙ্গলবার সন্ধেয় এক নাবালিকা পড়তে গিয়েছিল। সেখানকার শিক্ষিকা ওই নাবালিকার শরীরে কিছু দাগ দেখতে পান। নাবালিকাকে জেরা করে ঘটনাটি সামনে আসে। স্থানীয় ভাবে খোঁজ করতে গিয়ে অপর এক কিশোরীরও সন্ধান পাওয়া যায়। জানা গিয়েছে, চকোলেট ও টাকার লোভ দেখিয়ে যৌন নির্যাতন করত এলাকারই দুই প্রৌঢ়। এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় পুলিশে খবর যায়। পুলিশ গিয়ে প্রথমে অভিযুক্ত দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর দুজনকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দুই অভিযুক্তের পরিবার থেকেই স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছিল, যাতে তারা পুলিশকে ঘটনার কথা না জানান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোরাচাঁদ দাস পেশায় রঙের মিস্ত্রি আর শেখর হালদার বহুতল আবাসনের নিরাপত্তারক্ষী। অভিযুক্ত দুজনকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+