গানের সঙ্গে পোশাক পরেই উদ্দাম নাচ! সোশ্যাল মিডিয়ায় মহিলা পুলিশকর্মীদের ভাইরাল ভিডিও
হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ। এই ছবি আর কোথাওকার নয়। পশ্চিমবঙ্গের হাওড়ার। আর যাঁদের নাচতে দেখা যাচ্ছে তাঁরা পুলিশকর্মী, পোশাক পরে। পোশার পরে নাচের জেরে বিতর্ক ছড়িয়েছে।
হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ। এই ছবি আর কোথাওকার নয়। পশ্চিমবঙ্গের হাওড়ার। আর যাঁদের নাচতে দেখা যাচ্ছে তাঁরা পুলিশকর্মী, পোশাক পরে। পোশার পরে নাচের জেরে বিতর্ক ছড়িয়েছে। জেলা পুলিশের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মানুষ নাচে, গানে অংশ নেবেন, এটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু যদি সেটা যখন অফিসের পোশাক পরে হয়, তখনই বেশি সমালোচনার ঝড় ওঠে। এক্ষেত্রেও তাঁরা আইনরক্ষকও বটে। ফলে সমালোচনা হচ্ছে আরও বেশি।
অন্য জায়গার মতো হাওড়া সিটি পুলিশের শিবপুর পুলিশ লাইনে দিওয়ালির আয়োজন হয়েছিল। সেখানেই হিন্দি গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে পুলিশের পোশাকে থাকা মহিলাদের।
সঙ্গে পুরুষদেরও নাচে অংশ নিতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, তাঁরাও পুলিশ কর্মী। কিন্তু পুরুষদের কেউই পুলিশের পোশাকে ছিলেন না।
ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তির মোবাইলে তোলা নাচের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে।












Click it and Unblock the Notifications