নিউটাউনে তরুণী ডাক্তারের আত্মহত্যার চেষ্টা, রক্ত দিয়ে লেখা কার নাম?
নিউটাউনে এক তরুণী ডাক্তারের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউটাউনে এক তরুণী ডাক্তারের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক প্রাক্তন আইএএস অফিসারের কন্যা, ওই লেডি ডাক্তারকে নিউটাউনের সিই ব্লকের ফ্ল্যাটের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ভাঙা মদের বোতলের কাচ দিয়ে হাত কেটে বাথরুমের দেওয়ালে রক্ত দিয়ে তাঁর মৃত্যুর জন্য দীপ মিত্র নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাবা তথা প্রাক্তন আইএএস অফিসারকে এসএমএস করে আত্মহত্যা করছে বলে জানান ওই তরুণী ডাক্তার। উদ্বিগ্ন হয়ে বিষয়টি তরুণীর প্রতিবেশীকে জানান তাঁর বাবা। এরপর ওই প্রতিবেশী বারবার দরজায় ধাক্কা দিলেও ওই তরুণী সাড়া দিচ্ছিলেন না বলে জানা গিয়েছে। এর পর নিউটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং দরজা ভেঙে হাত কাটা রক্তাক্ত অবস্থায় ওই ঘর থেকে তরুণীকে উদ্ধার করা হয়।
ঘরের ভিতরে আধ খাওয়া মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ। তরুণী নাকি মদ্যপ অবস্থায় বার বার বলছিলেন, দীপ মিত্র নামে কোনো যুবক তাকে ব্ল্যাক মেল করছে। এমনকী ওই যুবক তরুণীর কাছ থেকে টাকা দাবি করত বলেও জানতে পেরেছে পুলিশ। ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications