রাজীব সামনে বসে শুনলেন কুণালের প্রশ্নবাণ, নৈতিক জয় দেখছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসে সিবিআইয়ের প্রশ্নবাণ সামলে সবে বেরিয়ে এসেছেন তিনি। বেশ খোজমেজাজেই ধরা দিলেন সাংবাদিকদের সামনে।

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসে সিবিআইয়ের প্রশ্নবাণ সামলে সবে বেরিয়ে এসেছেন তিনি। বেশ খোজমেজাজেই ধরা দিলেন সাংবাদিকদের সামনে। আর প্রশ্ন শুনেই জানিয়ে দিলেন তদন্তের ব্যাপারে একটা কথাও তিনি বলবেন না। তবে শিলংয়ের এই জিজ্ঞাসাবাদ পর্ব তাঁকে নৈতিক জয় এনে দিল। কেন নৈতিক জয় তাঁর, তার ব্যাখ্যাও দিলেন কুণাল ঘোষ।

রাজীব সামনে বসে শুনলেন কুণালের প্রশ্নবাণ, নৈতিক জয় দেখছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সারদা তদন্তের শুরু থেকেই পুলিশ কমিশনার রাজীব কুমারের উদ্দেশ্য বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। কিন্তু তার জবাব পাননি। সেই সুযোগ এতদিন পর তিনি পেয়ে গেলেন। একেবারে মুখোমুখি বসে তিনি প্রশ্নগুলো একে একে রাখলেন। তা সামনে বসে শুনলেন রাজীব কুমার। সেটাই তিনি তাঁর নৈতিক জয় হিসেবে ব্যাখ্যা করছেন।

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জেরায় অংশ নেওয়ার পর কুণাল ঘোষ বলেন, তদন্তের স্বার্থে আমাকে ডাকা হয়েছিল। তদন্তের শুরু থেকেই আমি সহযোগিতা করে আসছি। এখনও সহযোগিতা করছি। সেইজন্যই আমি এখানে এসেছি। আমি শুধু এটুকু বলতে পারি, রাজীব কুমারকে সামনে বসে আমার প্রশ্নগুলো শুনতে হয়েছে, সেটাই আমি আমার নৈতিক জয় বলে মনে করছি।

রবিবারের পর সোমবারও উভয়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এদিন প্রায় দু-ঘণ্টার বেশি সময় চলে এই জেরা পর্ব। মঙ্গলবার রাজীবকে ফের ডাকা হয়েছে শিলংয়ের সিবিআই দফতরে, তবে কুণাল ঘোষকে মঙ্গলবার ডাকা হয়নি। তিনি মঙ্গলবার কলকাতায় ফিরছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+