রাজীবের জন্য কষ্ট হয় কুণালের! তবু চিটফান্ড মামলায় নয়া অভিযোগ সিবিআই দফতরে

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জেরার পর তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেছিলেন তাঁর নৈতিক জয় হয়েছে।

রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জেরার পর তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেছিলেন তাঁর নৈতিক জয় হয়েছে। মঙ্গলবার কলকাতায় ফেরার আগে সেই তিনিই রাজীব কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে এলেন সিবিআইয়ের কাছে। কুণাল ঘোষের অভিযোগ, তদন্তে উঠে আসা প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজীব কুমার।

রাজীবের জন্য কষ্ট হয় কুণালের! তবু চিটফান্ড মামলায় নয়া অভিযোগ সিবিআই দফতরে

তাঁর কথায়, জেরা চলাকীলনই এই ফোনের কথা রাজীব কুমার বলে ফেলেছেন। প্রথম দিনের মুখোমুখি জেরায় অনেক প্রভাবশালীদের নাম উঠে এসেছিল। রাজীব কুমার তদন্তের পর গেস্ট হাউসে ফিরে সেইসব প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ। এদিন জেরা শেষে কলকাতায় ফেরার পর কুণাল এই বিষয়ক এক অভিযোগ পত্র দিয়ে আসেন শিলংয়ের সিবিআই দফতরে।

উল্লেখ্য, কুণাল ঘোষ বহুবার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছেন চিটফান্ড-কাণ্ডে। এদিন ফের রাজীবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন সিবিআইয়ের কাছে। এই অভিযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বর্তমান পরিস্থিতিতে।

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সারদা তদন্তের শুরু থেকেই পুলিশ কমিশনার রাজীব কুমারের উদ্দেশ্য বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। কিন্তু তার জবাব পাননি। সেই সুযোগ এতদিন পর পেয়ে তিনি নৈতিক জয় দেখছেন। একইসঙ্গে এই কথাও বলছেন, আমার সঙ্গে যেদিন অবিচার হয়েছিল, তখন রাজীব কুমার একটা কথাএও শোনেনি, আমার অবস্থা দেখে তাঁর খারাপও লাগেনি। আজ কিন্তু তাঁকে বসে সেইসব প্রশ্ন শুনতে হয়েছে। জেরার মুখোমুখি হতে হয়েছে। তাঁর মতো দুঁদে অফিসারকে টানা চারদিন জেরা করছে সিবিআই, তাঁর অবস্থা দেখে আজ আমার খুন খারাপ লাগছে।

উল্লেখ্য, চতুর্থ দিনের ম্যারাথন জেরা শেষেও রেহাই মিলল না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। বুধবার ফের তাঁকে তলব করা হয়েছে। পঞ্চম দিনেও তাঁর বয়ান রেকর্ড করা হবে। চারদিনে ৩৫ ঘণ্টা জেরা করেও সিবিআইয়ের জিজ্ঞাসার শেষ হল না। এখনও জানতে চান তাঁরা। উত্তর পেতে চান অনেক অজানা প্রশ্নের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+