মমতা বনাম অভিষেক নয়, মমতা ও অভিষেক! নতুন তৃণমূলের ব্যাখ্যা দিলেন কুণাল
সম্প্রতি তৃণমূলের অন্তর্কলহলে বারবার উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে নতুন তৃণমূলের পোস্টার পড়েছে কলকাতাজুড়ে। তা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক।
সম্প্রতি তৃণমূলের অন্তর্কলহলে বারবার উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে নতুন তৃণমূলের পোস্টার পড়েছে কলকাতাজুড়ে। তা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। তা নিয়ে নানা জল্পনা চলছে। এবার সেই জল্পনায় জল ঢেলে নতুন তৃণমূলের ব্যাখ্যা দিলেন দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

মমতা বনাম অভিষেক নয়, মমতা ও অভিষেক
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কোনও রাখঢাক না করেই বলেন, তৃণমূলে মমতা বনাম অভিষেক যে রটনা করা হচ্ছে তা ভিত্তিহীন। বরং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের পাঁচটি প্রজন্ম তৈরি করে দিয়েছেন। ফলে আগামী দিনে আর সিপিএমের মতো মুখ থুবড়ে পড়তে হবে না।

পাঁচটি প্রজন্মকে তৈরি তৃণমূল কংগ্রেসে
কুণাল ঘোষের কথায়, সিপিএম ৩৪ বছর শাসন করেছে ঠিকই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারেনি। তাঁদের বর্তমান ও ভবিষ্যৎ সবই ছিলেন ষাটোর্ধ্ব নেতা-নেত্রীরা। ফলে যা হবার ছিল তা-ই হয়েছে। শেষ হয়ে গিয়েছে অস্তিত্ব। কিন্তু তৃণমূলে তা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলে পাঁচটি প্রজন্মকে তৈরি করে দিয়েছেন।

২০১১-র তৃণমূলকে ফেরাতে চাইছেন অভিষেক
তাই রাজ্যে তৃণমূলের অন্তর্কলহ বলে মমতা বনাম অভিষেক প্রচার করা হলেও, তার কোনও সারবত্তা নেই। নতুন তৃণমূলের ব্যাখ্যায় কুণাল ঘোষ বলেন, ক্ষমতায় থাকলেই দলে মেদ জন্মায়। সেই মেদ ঝরিয়ে ২০১১-র তৃণমূলকে ফেরাতে চাইছেন অভিষেক। যে তৃণমূল মানুষের আশা-ভরসা হয়ে উঠেছিল, সেই তৃণমূলকে ফিরিয়ে আনাই অভিষেকের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই নতুন তৃণমূলের বার্তা দিয়েছেন তিনি।

৬ মাসের মধ্যে নতুন তৃণমূল, নতুন নয়
অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখতে পাওয়া যাবে। ঠিক যেমনটা মানুষ চান, তেমনটাই দেখতে পাবেন। সেই বার্তাই দক্ষিণ কলকাতাজুড়ে হোর্ডিংয়ে দখা গিয়েছিল। অর্থাৎ এই হোর্ডিং নতুন কিছু নয়। একুশের প্রস্তুতি বৈঠকে যে বার্তা অভিষেক দিয়েছিলেন। সেই বার্তাই এবার প্রতিফলিত হয়েছে হোর্ডিংয়ে।

নতুন তৃণমূলের ব্যাখ্যা কুণালের
কুণাল ঘোষ বলেন, ২০১১ সালে মানুষের ঢালাও আশীর্বাদ পেয়েছিল তৃণমূল। সেই আশীর্বাদই যাতে ফের বর্ষিত হয় তৃণমূলের উপর, সেই আবহই তৈরি করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকেই বলা হচ্ছে নতুন তৃণমূল। এটা ঠিক শুদ্ধিকবরণ বলতে নারাজ কুণাল। তিনি বলেন, ভুল-ত্রুটি সব দলেই ছিল, আছে, থাকবেও। সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা কখনই সম্ভব নয়।

তৃণমূল এখন চলছে ডাবল ইঞ্জিনে
কুণাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেত্রী, তিনি দলের সৈনিক মাত্র। তিনি বলেছেন, আমাদের নেত্রীর হাত শক্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের চাপ বেড়েছে। তাঁকে সরকার চালাতে হচ্ছে। ফলে দলের কিছু কাজ তিনি অভিষেকের হাতে ছেড়েছেন। তার মানে এই নয় যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব থাকছে না। তিনিই তৃণমূলের সর্বময় কর্ত্রী। এখন আমাদের দল চলছে ডাবল ইঞ্জিনে। ফলে ধার ও ভার উভয়ই বেড়েছে দলের।












Click it and Unblock the Notifications