কুণাল যেন ফাঁসির আসামি, নিশ্ছিদ্র নিরাপত্তায় হাসপাতাল থেকে জেলে

গত শুক্রবার ভোরে প্রেসিডেন্সি জেলে নিজের সেলে ঘুমের ওষুধ খেয়েছিলেন সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। তার পর থেকে তাঁর ঠিকানা ছিল এসএসকেএম হাসপাতাল। শনিবার কিছু শারীরিক পরীক্ষার জন্য হাসপাতাল থেকে বের করা হয়েছিল কুণালবাবুকে। তখন তিনি মিডিয়ার কাছে মুখ খোলেন। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। তাই গতকাল পুলিশ অতিরিক্ত মাত্রায় সতর্ক ছিল।
ফাঁসির আসামিকে ঘিরে যেমন বলয় তৈরি করা হয়, তেমনই কুণালবাবুকে ঘিরে রাখে পুলিশ। সাংবাদিকদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। কড়া নিরাপত্তায় প্রেসিডেন্সি জেলে নিয়ে গিয়ে সেলে ঢুকিয়ে দেওয়া হয় তাঁকে।












Click it and Unblock the Notifications