মাথা উঁচু করে ইডির সামনে অভিষেক! আর শুভেন্দু...... বিস্ফোরক কুণাল ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলে কেন শুভেন্দুকে ডাকা হবে না! ফের একবার প্রশ্ন তৃণমূলের। কয়লা-কাণ্ডের তদন্তে ইতিমধ্যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সোমবার সকাল থেকেই তাঁকে জেরার মুখোমুখি হতে হয়েছে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলে কেন শুভেন্দুকে ডাকা হবে না! ফের একবার প্রশ্ন তৃণমূলের। কয়লা-কাণ্ডের তদন্তে ইতিমধ্যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সোমবার সকাল থেকেই তাঁকে জেরার মুখোমুখি হতে হয়েছে।

বিস্ফোরক কুণাল ঘোষ

এই অবস্থায় অভিষেকের পাশে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। তাঁর প্রশ্ন, অভিষেক যদি তদন্তের মুখোমুখি হতে পারেন তাহলে শুভেন্দুকে কেন ডাকা হচ্ছে না? যেখানে নারদ মামলায় তাঁর স্পষ্ট ভিডিও রয়েছে। এমনকি এফআইআরেও নাম রয়েছে বলে দাবি কুণালের।

এমনকি সারদা মামলাতেও শুভেন্দুর নাম রয়েছে বলে অভিযোগ। অন্য রাজ্যের এক বিজেপি নেতারাও নাম রয়েছে। কিন্তু কাউকেও ডাকা হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল নেতার। বিজেপিতে গিয়ে বাঁচতে চাইছে বলেও দাবি। অভিষেক এখানে মাথা উঁচু করে গিয়েছেন। সমস্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন বলেও জানিয়েছেন বলে দাবি কুণালের।

অভিষেকের পাশে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের

কিন্তু শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের ডাকা হচ্ছে না সেটা মানুষ দেখতে পাচ্ছেন বলেই দাবি কুণালের। বারবার অভিষেককে তলব রাজনৈতিক প্রতিহিংসা বলেও ব্যাখ্যা কুণাল ঘোষের। এমনকি অভিষেককে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তবে বিজেপির কোলে বসে যারা বাঁচতে চাইছেন তাঁদের বিরুদ্ধেও এদিন ব্যবস্থা নেওয়ার দাবি জানান কুণাল। এমনকি গ্রেফতারের দাবিও জানান প্রাক্তন তৃণমূল সাংসদ।

পাশাপাশি তিনি বলেন, সুদীপ্ত সেন এই বিষয়ে আদালতে জানিয়েছেন, চিঠি লিখেছেন। কাঁথিতে কে কত টানা নিয়ে গিয়েছেন, ব্ল্যাকমেল করেও টাকা তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন সুদীপ্ত সেন। কিন্তু এরপরেও সবাই ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

যদিও কুণালের এহেন বিস্ফোরক দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারীর। তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, মানুষ সব দেখতে পাচ্ছে। দোষ না করে থাকলে ভয় নেই বলেও কটাক্ক বিজেপি নেতার।

অন্যদিকে এদিন সকাল এগারো নাগাদ তিনি পৌঁছে যান দিল্লির ইডির দফতরে। প্রায় ঘন্টা ছয় কেটে গেলেও এখন জেরা পর্ব শেষ হয়নি বলেই খবর। দফায় দফায় অভিষেককে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে, সূত্রের খবর অনুযায়ী, ইডির অফিসের তিনতলার একটি ঘরে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।

ইডি সূত্রে দাবি করা হয়েছে, কয়লা তাণ্ডে বেশ কিছু নতুন প্রমাণ পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এছাড়াও দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও তাদের নজরে রয়েছে। সেই কারণেই এই তলব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+