বিজেপির ক্লাবের পুজোর অনুষ্ঠানে শুভেন্দুর পাড়ায় হাজির কুণাল! ইঙ্গিত নিয়ে জল্পনা
বিজেপির ক্লাবের পুজোর অনুষ্ঠানে শুভেন্দুর পাড়ায় হাজির কুণাল! ইঙ্গিত নিয়ে জল্পনা
সম্প্রতি তৃণমূলের যেসব নেতাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করতে দেখা যাচ্ছে তাদের মধ্যে সব থেকে আগে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) । গত ১০ নভেম্বর নন্দীগ্রামে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পিছু ছুরি মারার কথা বলেছিলেন। আর এবার শুভেন্দু অধিকারীর পাড়ায় বিজেপির নেতার জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Puja) গিয়ে উপস্থিত তিনি। যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই বিজেপি নেতার পুজো
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় থাকলে, সুকিয়া স্ট্রিটের বাড়িতে থাকেন। সেই বাড়ির কাছেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে স্থানীয় চারের পল্লি ক্লাব। সেই ক্লাবের প্রধান শৌনক মারিকের পরিচয় বিজেপি নেতা হিসেবে। তিনি বিজেপির যুব মোর্চার কলকাতা জেলার সহ সভাপতি। সেই কারণে চারের পল্লি ক্লাবকে স্থানীয়রা বিজেপি সমর্থকদের ক্লাব হিসেবে পরিচিতি দিয়ে থাকেন।

পুজোয় হাজির তৃণমূল নেতা
বিজেপি সমর্থক ক্লাবের অতিথি কুণাল ঘোষ। জগদ্ঝাত্রী পুজোর অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে বিজেপি নেতা শৌনক মারিকের পাশেই। ইতিমধ্যেই চারের পল্লি ক্লাবের পুজো কুণাল ঘোষের উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কী এবার শুভেন্দুকে শিক্ষা দিতে পাড়ায় দলবদলের পরিস্থিতি তৈরি, প্রশ্ন তুলছেন কেউ কেউ। সন্দেহের চোখে দেখছেন অনেকেই।

কুণাল ঘোষের ব্যাখ্যা
পুজোয় উপস্থিত থাকার ব্যাপারে তৃণমূলের সাধারণ সম্পাদক অবশ্য ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, এলাকার বাসিন্দা হিসেবেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষা করতেই তাঁর সেখানে যাওয়া। তবে সেখানে শুধু কুণাল ঘোষ যাননি, গিয়েছিলেন, স্থানীয় তৃণমূলের সমর্থকরাও। সংবাদ মাধ্যমের প্রশ্নের প্রেক্ষিতে কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন করেছেন, পাড়ার সম্পর্কে রাজনীতি আসছে কোখা থেকে।

কুণাল ঘোষের নিশানায় শুভেন্দু অধিকারী
সাম্প্রতিক সময়ে তৃণমূলের যেসব নেতা শুভেন্দু অধিকারীকে সব থেকে বেশি আক্রমণ করেছেন, তাঁদের মধ্যে সবার আগে রয়েছেন কুণাল ঘোষ। সম্প্রতি নন্দীগ্রাম দিবসে শহিগ স্মরণ অনুষ্ঠানে গিয়ে কুণাল ঘোষ শুভেন্দু হঠাও, দেশ বাঁচাও-এর স্লোগান তোলেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বলেছিলেন, সবকিছু ভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরেছ। তুমি বেইমান, তুমি গদ্দার। নন্দীগ্রামে মুসলিমদের অসম্মান করার অভিযোগও তিনি করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যদিও কিছু পরে একই জায়গায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি যে কারও তোলা কথার জবাব দেবেন না। তিনি লেভেল মেন্টেন করেন বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা।
ছবি সৌ:ফেসুবক












Click it and Unblock the Notifications