গুরুতর অসুস্থ কুণাল ঘোষ, মাথায় যন্ত্রণা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন সাংসদ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার সকালে তাঁকে লেনিন সরণির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার সকালে তাঁকে লেনিন সরণির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন ঘরে তিনি ভাইরাল ফিভারে ভুগছিলেন। এদিন সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কুণালবাবুর সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে বলে জানা গিয়েছে। কী কারণে এই যন্ত্রণা তা নিরূপণের চেষ্টা করা হচ্ছে। মাথায় ঠিকঠাক অক্সিজেন সরবরাহ না হওয়াতেই এই সমস্যা বলে মনে করা হচ্ছে। তাঁর ইসিজি করা হয়েছে। ইসিজি রিপোর্টে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে।
এর আগে বন্দি-অবস্থায় তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। দীর্ঘদিন বন্দি অবস্থায় তাঁর উপর ধকল গিয়েছিল। সেই ধকলের ফলেই নতুন করে এই সমস্যা কি না জানার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল।












Click it and Unblock the Notifications