কল্পতরু রূপী দুর্গা মায়ের দর্শনে কুমারটুলি সর্বজনীনে মানুষের ঢল
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব গাছের নিচে বসে বলেছিলেন, 'আমি আজ কল্পতরু। যা চাইবি তাই পাবি'। শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের ঐশ্বরিক ক্ষমতায় সেদিন ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়েছিল।
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব গাছের নিচে বসে বলেছিলেন, 'আমি আজ কল্পতরু। যা চাইবি তাই পাবি'। শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের ঐশ্বরিক ক্ষমতায় সেদিন ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়েছিল। ঠিক সেই ভাবনাই নিজেদের মণ্ডপ সজ্জায় তুলে এনেছে কুমারটুলি সর্বজনীন। তা দেখতেই মণ্ডপে মানুষের ঢল দেখার মতো।

পুজোর থিম
মণ্ডপ জুড়ে বিস্তার লাভ করেছে সুবিশাল কৃত্রিম কদম গাছ। বাঁশ, বেত, কলসি-হাঁড়ি ও নানা ধরণের মানব কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। আলো-আঁধারিতে মোড়া কুমারটুলি সর্বজনীনের মণ্ডপের ভিতরের অংশ রহস্য তৈরি করেছে। তা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।

প্রতিমা
প্রতিমা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন মা দুর্গাই এই বিশ্বের কল্পতরু। সুখ-সমৃদ্ধি-শান্তি পেতে মায়ের শরণে যেতেই হবে বলে দাবি শিল্পীর।

উদ্যোক্তাদের বক্তব্য
কল্পতরু সকলের মনোবাসনা পূরণ করে। একই ভাবে মা দুর্গাও দর্শনার্থীদের নিবেদনে সাড়া দেবেন বলে বিশ্বাস করেন কুমারটুলি সর্বজনীনের উদ্যোক্তারা।












Click it and Unblock the Notifications