Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রথযাত্রার আগেই 'বেসামাল' বিজেপি! এবার কুমার শানু দিলেন আঘাত

রথযাত্রায় থাকছেন না কুমার শানু। এই শিল্পীর মন্তব্য তাঁর সঙ্গে কথা না বলেই তালিকায় রাখা হয়েছিল নাম। তা ছাড়া তিনি এখন কোনও দলের সঙ্গেই যুক্ত নন বলেও দাবি করেছেন কুমার শানু।

রথযাত্রায় থাকছেন না কুমার শানু। এই শিল্পীর মন্তব্য তাঁর সঙ্গে কথা না বলেই তালিকায় রাখা হয়েছিল নাম। তা ছাড়া তিনি এখন কোনও দলের সঙ্গেই যুক্ত নন বলেও দাবি করেছেন কুমার শানু। অন্যদিকে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, কুমার শানু তাদের দলের সদস্য হয়েছিলেন। তবে এই সিদ্ধান্তের পিছনে কারও চাপ থাকার প্রচ্ছন্ন ইঙ্গিত করেছেন তিনি।

তালিকায় চমক ছিল বিজেপি

তালিকায় চমক ছিল বিজেপি

রথযাত্রা উপলক্ষে কোনও কোনও জায়গায় কোনও কোনও বক্তা থাকবেন, তার একটা তালিকা বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল। তাতে শিলিগুড়ি ও শ্রীরামপুরের সভায় কুমার শানুর নাম রাখা হয়েছিল।

প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়

প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়

রাজ্য সরকার যে তাঁকে ব্রাত্য করে রেখেছে, সেকথা সংবাদ মাধ্যমে আগে বহুবার বলেছেন কুমার শানু। ফলে বিজেপির তালিকায় নাম দেখে জল্পনা তৈরি হয়, তাহলে কী ২০১৯-এর ভোটে প্রার্থী তালিকায় থাকতে চলেছে শানু। যদিও সেই জল্পনা ভাঙল দিন দুয়েকের মধ্যেই।

২০১২-তে বিজেপিতে যোগ

২০১২-তে বিজেপিতে যোগ

বিজেপির রথযাত্রা কর্মসূচিতে যে যোগ দিচ্ছেন না, তা সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে দেন কুমার শানু। তিনি বলেন, ২০১২ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই যোগ ছিল নিজের পরিচালিত স্কুলে কিছু সাহায্যের জন্য। যদিও কোনও সাহায্যের বন্দোবস্ত করা যায়নি বলেই জানিয়েছেন শিল্পী।

রথযাত্রায় কুমার শানুর 'না'

রথযাত্রায় কুমার শানুর 'না'

কুমার শানু জানিয়েছেন, কোনও পার্টির সঙ্গে তিনি যুক্ত নন। রথযাত্রাতেও তিনি থাকছেন না বলে জানিয়েছেন। বিজেপি তার সঙ্গে কোনও কথা না বলেই তাদের বক্তার তালিকায় নাম ঢুকিয়েছে বলে অভিযোগ করেছেন শানু।

রাজ্য বিজেপির প্রতিক্রিয়া

রাজ্য বিজেপির প্রতিক্রিয়া

রাজ্য বিজেপির তরফে সায়ন্তন বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কুমার শানু বিজেপি সদস্য হয়েছিলেন। সেই জন্যই বক্তার তালিকায় না রাখা হয়েছিল। তবে কুমার শানুর বর্তমান সিদ্ধান্তের পিছনে কারও চাপ থাকার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

(ছবি সৌজন্য: পিটিআই ও ফেসবুক)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+