সন্তানের জন্মগ্রহণও তাঁর অনুপ্রেরণায়! মমতাকে কটাক্ষ ক্ষিতির

রাজ্যে সবই হচ্ছে তার অনুপ্ররণায়। এরপর বলা হবে ঘরের সন্তান জন্মগ্রহণ করছে তাঁর অনুপ্রেরণায়। ব্রিগেডের সভা থেকে এই ভাষাতেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী।

রাজ্যে সবই হচ্ছে তার অনুপ্ররণায়। এরপর বলা হবে ঘরের সন্তান জন্মগ্রহণ করছে তাঁর অনুপ্রেরণায়। ব্রিগেডের সভা থেকে এই ভাষাতেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। তিনি বলেন, নোট বাতিলে দেশের ৮৬ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। বিভিন্ন ইস্যুতে মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি।

সন্তানের জন্মগ্রহণও তাঁর অনুপ্রেরণায়! মমতাকে কটাক্ষ ক্ষিতির

সরকারি কোনও বিজ্ঞাপন হোক কিংবা শাসক দলের পোস্টার সর্বত্রই ওপরের দিকে চোখে পড়ে তাঁর অনুপ্রেরণায়। কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এদিন ব্রিগেডের সভা থেকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী।

যদিও বছর দুয়েক আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ক্ষিতি গোস্বামী। শিলিগুড়ির এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বামেদের অসম্পূর্ণ কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, তাঁর সরকার গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় বজায় রেখে উন্নয়নের কাজ করে চলেছে। একইসঙ্গে তিনি বলেছিলেন, বামেদের সব কাজ ভাল ছিল না।

১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেডের সমাবেশে আরএসপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই সমাবেশে যোগ দেয়নি তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+