কৃষ্ণনগর সিটি–লালগোলা সেকশনে একাধিক ট্রেন বাতিল, শিয়ালদহ থেকে ছাড়বে না এই ট্রেনগুলি

List of Train Cancelled: কৃষ্ণনগর সিটি-লালগোলা সেকশনে তৈরি হবে সীমিত উচ্চতায় সাবওয়ে! আর এই কাজের জন্য ফের করা পাওয়ার ব্লক। ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। একই সঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (List of Train Cancelled) দেওয়া হয়েছে। যেখানে আগামী শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি এই কাজ করা হবে বলে জানানো হয়েছে (Indian Rail)।

sealdha

  • List of Train Cancelled: ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা হবে

জানা গিয়েছে, কৃষ্ণনগর সিটি-লালগোলা সেকশনে লেভেল ক্রসিং গেট বন্ধ করে সাবওয়ে নির্মাণ করছে রেল। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের চলাফেরা যাতে আরও সুবিধা হয় সে কথা ভেবেই সাবওয়ে তৈরির সিদ্ধান্ত বলে পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, এই সাবওয়ে নির্মাণ হলে যাত্রীরা অনেক বেশি নিরাপদে চলা ফেরা করতে পারবে বলেও মনে করা হচ্ছে। আর এই কাজের জন্য শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি ট্রাফিক এবং পাওয়ার ব্লকের সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়েছে।

  • List of Train Cancelled: একাধিক ট্রেন বাতিল

প্রায় ৬ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে বলে জানা যাচ্ছে। এর ফলে সেদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে সেদিন ঘুরপথে চালানো হবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যায়। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই কাজের জন্য আগামী ২৫ জানুয়ারি কৃষ্ণনগর-লালগোলা আপ এবং ডাউন লাইনে বাতিল থাকবে। বাতিল থাকবে লালগোলা-শিয়ালদহ।

  • List of Train Cancelled: সংক্ষিপ্ত করা হয়েছে বহু ট্রেনের যাত্রাপথ

এছাড়া বেশ কয়েকটি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সেদিন সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১৭৭৩ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার মুরাগাছা পর্যন্ত চলবে। লালগোলার পরিবর্তে মুরাগাছা পর্যন্ত চলবে ৩১৭৬৮ লালগোলা-রানাঘাট প্যাসেঞ্জার। একই ভাবে মুরাগাছা পর্যন্ত চলবে রানাঘাট-লালগোলা ইএমইউ প্যাসেঞ্জারও। অন্যদিকে লালগোলা-রানাঘাট ইএমইউ যাত্রী লালগোলার পরিবর্তে মুরাগাছা পর্যন্ত চলবে।

এছাড়াও আরও একাধিক ট্রেন রদবদল করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি কিংবা স্টেশনের অনুসন্ধান কেন্দ্রে এই বিষয়ে জেনে নিতে পারবেন। তবে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্তে চরম ভোগান্তির মধ্যে পড়বে সাধারণ মানুষ থেকে যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+