শহরের ছ’টি উড়ালপুল–ব্রিজ মেরামতের জন্য শীঘ্রই টেন্ডার ডাকবে সরকার
শহরের ছ’টি উড়ালপুর–ব্রিজ মেরামতের জন্য শীঘ্রই টেন্ডার ডাকবে সরকার
কলকাতা শহরের ছ’টি উড়ালপুল ও ব্রিজ সংস্কার করার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি কেএমডিএ টেন্ডার ডাকা শুরু করবে। গত বছরই এই উড়ালপুল–ব্রিজগুলির কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সূত্রের খবর, এই উড়ালপুলগুলির তালিকায় প্রথম অগ্রাধিকার পাবে বাঘাযতীন রেল ওভার ব্রিজ। এর পাশাপাশি সংস্কারের কাজের জন্য টেন্ডার ডাকা হবে কালিঘাট সেতু, শেয়ালদহ উড়ালপুল, অরবিন্দ সেতু, চিংড়িঘাটা উড়ালপুল ও বঙ্কিম সেতু।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে উড়ালপুলের মেরামতের জন্য টেন্ডারগুলি ডাকতে এত বেশি সময় লাগার কারণ হল এই প্রথমবার সরকার এগুলির দিকে এত মনোযোগ দিয়ে কাজ করছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, 'কোনও উড়ালপুল বন্ধ না করেই মেরামতির কাজ করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে। তবে যদি পরিস্থিতি দাবি করে তাহলে কিছুক্ষণের জন্য হয়ত উড়ালপুর বন্ধ রাখা হবে।’
জানা গিয়েছে, কালীঘাট সেতুর ভিতগুলিকে মেরামত করে তার বহন ক্ষমতাকে বাড়িয়ে ১০ থেকে ১৫ করতে হবে, অন্যদিকে অরবিন্দ সেতুকে পুরোপুরি বদল করতে হবে। এর পাশাপাশি শিয়ালদহ উড়ালপুল ও বঙ্কিম সেতু থেকে অতিরিক্ত চাপ কমিয়ে ও বিটুমেন স্তর সরিয়ে ফেলতে হবে। চিংড়িঘাটা উড়ালপুলের জন্য জরুরি ভিত্তিতে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications