চাকরির জন্য নথিভুক্তিতে হ্যাঁ! যুবকের অ্যাকাউন্ট থেকে লোপাট ১০ হাজার
চাকরির নামে প্রতারণার অভিযোগ। অভিযুক্ত চাকরির একটি অনলাইন পোর্টাল। নরেন্দ্রপুরের এক যুবকেক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
চাকরির নামে প্রতারণার অভিযোগ। অভিযুক্ত চাকরির একটি অনলাইন পোর্টাল। নরেন্দ্রপুরের এক যুবকেক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। চন্দ্রভাল ঘোষ নামে ওই যুবক নরেন্দ্রপুরের কামালগাজির বাসিন্দা। বিষয়টি নিয়ে নরেন্দ্রপুর থানা এবং বারুইপুরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, ৬ মার্চ চন্দ্রভাল ঘোষকে ফোন করেছিলেন এক ব্যক্তি। নিজেকে একটি জম পোর্টালের কর্মী হিসেবে পরিচয় দিয়ে নাম নথি ভুক্তির জন্য ১০ টাকা জমা দেওয়ার কথা বলে। হ্যাঁ বলার পর অনলাইনে ১০ টাকা জমা দিতে বলা হয়। অনলাইকে তাঁকে একটি ফর্মও পাঠানো হয়েছিল। তাতে ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর চাওয়া হয়েছিল। একইসঙ্গে ফোন নম্বর এবং এটিএম পিন নম্বরও চাওয়া হয়। যুবক তা দেন বলে জানিয়েছেন। এই নাম নথিভুক্তির পর্যায়ে ফোনে কোনও ম্যাসেজ কিংবা ওটিপি পাননি, দাবি করেছেন ওই যুবক। পরবর্তী সময়ে অ্যাকাউন্ট থেকে ৩ দফায় ১০ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
সম্বিত ফেরে ব্যাঙ্ক থেকে আসা ফোনে। জিজ্ঞাসা করা হয়, তিনটি ট্রানজ্যাকশন চন্দ্রভাল ঘোষই করেছেন কিনা। না বলায় চন্দ্রভাল ঘোষ এটিএম কার্ড ব্লক করে দেন। সূত্রের খবর অনুযায়ী. পরে বেশ কয়েকবার ট্রানজ্যাকশনের চেষ্টা করে ব্যর্থ হয় অনলাইন হানাদাররা।












Click it and Unblock the Notifications