বেলগাছিয়ায় এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা লেকটাউনের যুবকের

কলকাতা, ২০ জুলাই : বেলগাছিয়ায় একটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন জয় মুখোপাধ্যায় (৩২) নামে এক যুবক। মানসিক অবসাদের জেরেই এই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

তবে এই ঘটনার পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য। জানা গিয়েছে, কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের (সিইএসসি) কর্মী ছিলেন জয় মুখোপাধ্যায়। তিনি লেকটাউনের বাসিন্দা হলেও আত্মহত্যার জন্য বেছে নেন বেলগাছিয়ার একটি আবাসনকে।

বেলগাছিয়ায় এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা লেকটাউনের যুবকে

আর এখানেই দানা বাঁধছে রহস্য। তাহলে কি এই অ্যাপার্টমেন্টে কারও সঙ্গে দেখা করতে এসেছিলেন জয়! নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। এতদূর এসে কেন এখান থেকে ঝাঁপ দেবেন তিনি তা জানতে মৃত জয় মুখোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন দুপুরে বেলগাছিয়া রোডের এই অ্যাপার্টমেন্টে আসেন জয় মুখোপাধ্যায়। নিরাপত্তারক্ষীর সঙ্গে কথাও বলেন। এরপরই সোজা চলে যান লিফটের দিকে। লিফটে উঠে সোজা চলে যান একেবারে উপরের তলায়। সেখান থেকে ছাদে উঠে সোজা নিচে ঝাঁপ মেরে আত্মহত্যা করেন তিনি।

নিচে নিরাপত্তারক্ষী সহ কয়েকজন ভীষণ জোরে শব্দ শুনে ছুটে আসেন। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন জয়। সঙ্গে সঙ্গেই তিনি মারা গিয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে। তবে কেন এতদূর বয়ে এসে আত্মহত্যা করছে পুলিশ তা এখনও স্পষ্ট নয়। সেবিষয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+