কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে কনকনে ঠান্ডার দাপট আর কতদিন, খুশির খবর শোনাল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বেশ কয়েকদিন কনকনে ঠান্ডার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বেশ কয়েকদিন কনকনে ঠান্ডার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কুয়াশার দাপট কেটে গিয়েছে। ফলে ঠান্ডার ফের করয়েদিন বজায় থাকতে চলেছে। অর্থাৎ শীতের আমেজে গা ভাসাতে পারবেন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের মানুষ।

কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে কনকনে ঠান্ডার দাপট আর কতদিন

পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলা ও অন্য জেলাগুলিতেও শীতের দাপট আপাতত বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। আপাতত কয়েকদিন সেটাই বজায় থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশ, সঙ্গে ঠান্ডার দাপট থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা অন্যরকম। এখানের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। পাশাপাশি ঠান্ডাও অনুভূত হবে।

কলকাতায় তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকবে আগামী এক সপ্তাহ। এছাড়া বাঁকুড়ায় ১০ ডিগ্রি, আসানসোলে ১০ ডিগ্রি, বর্ধমানে ১১ ডিগ্রি, শান্তিনিকেতনে ৯-১০ ডিগ্রি, মালদহে ৯-১০ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার দাপট বজায় থাকবে আগামী এক সপ্তাহ।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে ৪-৫ ডিগ্রি, জলপাইগুড়িতে ১০ ডিগ্রি ও কোচবিহারে ৭ ডিগ্রির আশপাশে আগামী কয়েকদিন তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ বলাই যায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট সরস্বতী পুজোর পর পর্যন্ত বজায় থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+