নিম্নচাপের ধাক্কা! কলকাতা সহ বাংলার প্রায় সব জেলায় চলবে বৃষ্টি, একনজরে আপডেট

যেমন পূর্বাভাস ছিল, সেইপথেই এগোচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি। জেলায় জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ওদিকে উত্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে। বলা হচ্ছে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার প্রভাবে পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতায় বুধবার সারাদিন নানা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হবে। সকাল থেকেই নানা জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পুরুলিয়া ও পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতায় বৃষ্টিপাতের ধারা সপ্তাহান্ত পর্যন্ত চলবে, তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার ও রবিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+