Kolkata Weather: কলকাতা থেকে বর্ষা বিদায় কবে? একনজরে রাজ্য রাজধানীর আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: সকাল থেকে কখনও রোদ, কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত শুকনো আবহাওয়া। পরবর্তী চার থেকে পাঁচ দিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১৯-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩১-তে।
বর্ষা বর্তমানে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্যভারতের বিস্তীর্ণ অংশ থেকে বিদায় নিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা পূর্ব ভারতের কিছু অংশ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অংশ থেকে বিদায়ের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা আরও বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই, বরং কমতে পারে।












Click it and Unblock the Notifications