Kolkata Weather: রবিবার কি পুজোর বাজার মাটি করতে চলেছে বৃষ্টিপাত? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: রবিবার সকাল থেকে মাঘলা আকাশ। সারা দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের তরফে এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
রবিবার ভোরে কলকাতা ও আশ পাশের এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও জলও জমে যায়। তবে দিনে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather: সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৪০ মিমি।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় ওই একই এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩৪-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৬












Click it and Unblock the Notifications