Kolkata Weather: ভারী বৃষ্টিতে কি পণ্ড হবে রবিবারের পুজোর শপিং? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: পুজোর ঠিক আগে একটা গুরুত্বপূর্ণ রবিবার। মানে পুজোর শপিংয়ের জন্য। সকাল থেকে আকাশ খানিক পরিষ্কার থাকলেও এখনও বর্ষা বিদায় নেয়নি। সেই কারণে যে কোনও সময় হাল্কা বৃষ্টি তো হতেই পারে। তবে ভারী বৃষ্টি একেবারেই নয়।

রবিবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে একটি নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে এবং সন্নিহিত এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে মণিপুর থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পুজোয় বৃষ্টি হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে সামনের সপ্তাহে এব্যাপারে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২০-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩০-তে।

আবহাওয়া দফতর জানিয়েছে দেশের বিস্তীর্ণ অংশ থেকে ইতিমধ্যেই মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। বেশ কিছু রাজ্যে মৌসুমী বায়ু বিদায়ে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে যেসব জায়গা থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে পারে তার মধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানার কিছু অংশ, মহারাষ্ট্রের আরও কিছুটা অংশ এবং আরব সাগরে মধ্যভাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+