Kolkata Weather: ষষ্ঠীতে কি বৃষ্টি, কেমন থাকতে চলেছে সারা দিন? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: ষষ্ঠীর সকালে কলকাতার আকাশ পরিষ্কার। চারিদিকে ঢাকের বাদ্যি। বেলা বাড়তেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড়। অনেকেই ঠাকুর দেখা নবমী ও দশমীর জন্য ফেলে রাখতে চাইছেন না।

শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Kolkata Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।

Kolkata Weather

শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বৃহস্পতিবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এর প্রভাবে ২১ অক্টোবর সকালে বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হবে। তারপর তা শক্তি বাড়িয়ে ২৩ অক্টোবর সোমবার নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে।

এর প্রভাবে ২৩ অক্টোবর সোমবার যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতাও। ওইদিন হাল্কা বৃষ্টির সম্ভাবনা। একই কারণে পরের দিন অর্থাৎ ২৪ অক্টোবর হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন, শুধু বঙ্গোপসাগরেই নয়, আরব সাগরেও ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম আরব সাগরের ওপরে এটি অবস্থান করছে। যা ক্রমেই পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য আরব সাগরের ওপরে ২১ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপ তৈরি করবে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১০-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৫-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+