Kolkata Weather: সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত পুজোর আগে দুশ্চিন্তার মেঘ! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: পুজোর মুখে কলকাতায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে সেই ঘূর্ণাবর্তের অভিমুখ নিয়ে যেমন কোনও বার্তা নেই আবার আপাতত ভারী বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের বাকি অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম, পুরো উত্তর-পূর্ব, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, তেলেঙ্গানার বাকি অংশ এবং উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে।

Weather Alert: আগামী ৪ দিনের জন্য এই রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়া একনজরে
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১২-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৪-তে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে। উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু জায়গায় এদিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী দুদিনে তাপমাত্রা কমতে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উপকূল তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হিসেবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+