Kolkata Weather: নিম্নচাপের U টার্নে মুষলধারায় বৃষ্টি! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: রাতভর বৃষ্টি। আর তাতেই কলকাতার বিভিন্ন অংশে জল জমেছে। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতা। এছাড়াও বেহালা, নিউ আলিপুরের মতো দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশেও জল জমেছে। অন্যদিকে আবহাওয়া দফতরের তরফে এদিনও কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৬১.৩ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২৩-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৯-তে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় এলাকায় সরে গেলও তা ফিরে এসেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। যার জেরে এই বৃষ্টি। অন্যদিকে নিম্নচাপটি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে নেওয়ায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হচ্ছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমের অনেকটা অংশ থেকে বিদায় নিয়েছে কিংবা সেই পালা চলেছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তর প্রদেশ বাকি অংশ থেকে বিদায় নিতে চলেছে, তার অনুকূল আবহাওয়াও তৈরি হয়েছে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ এবং গুজরাত, পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে আগামী ২-৩ দিনের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+