Kolkata Weather: সকাল থেকে রোদ ও মেঘের লুকোচুরি! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে রোদ ও মেঘের লুকোচুরি শুরু হয়েছে। তবে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারেও কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৫.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২৫-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৯-তে।

নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় এলাকায়। তবে যেসব এলাকার ওপর দিয়ে নিম্নচাপটি গিয়েছে, সেখানে প্রভাব রয়েই গিয়েছে। এই রাজ্য থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস আপাতত নেই।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমের অনেকটা অংশ থেকে বিদায় নিয়েছে কিংবা সেই পালা চলেছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তর প্রদেশ বাকি অংশ থেকে বিদায় নিতে চলেছে, তার অনুকূল আবহাওয়াও তৈরি হয়েছে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাকি অংশ এবং গুজরাতের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে আগামী ২ দিনের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+