নতুন বছরেরও শীত নিয়ে আশার বাণী শোনাচ্ছে না হাওয়া অফিস, জানুন কলকাতা-সহ জেলার রিপোর্ট

শীত নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কোনও আশার বাণী শোনাতে পারছে না আলিপুরের হওয়া অফিসও।

ক্রিসমাসের মতোই বর্ষবরণ হবে শীতের আমেজে। এমনটাই আশা করেছিলেন শহরবাসী। তবে শীত নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কোনও আশার বাণী শোনাতে পারছে না আলিপুরের হওয়া অফিসও। উত্তুরে হাওয়া অমিল। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছে। যার ফলে শহর তিলোত্তমায় শীত পড়ছে না জাঁকিয়ে।

নতুন বছরেরও শীত নিয়ে আশার বাণী শোনাচ্ছে না হাওয়া অফিস

এদিন শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ও সর্বনিম্ন থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

এই অবস্থার মধ্যেই আগামী অন্তত এক সপ্তাহ শহরবাসীকে কাটাতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী সাত দিন সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রির মধ্যে ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

এদিকে জেলায় বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, কৃষ্ণনগর, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৩ ডিগ্রির মধ্যো ঘোরাফেরা করবে। যা কোথাও স্বাভাবিক, কোথাও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+