Kolkata Weather: তাপমাত্রা বৃদ্ধি না ভারী বৃষ্টি? কেমন থাকতে চলেছে কলকাতা, একনজরে পূর্বাভাস
Kolkata Weather: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ৭ ও ৮ সেপ্টেম্বর বৃষ্টিপাত একটু বাড়লেও শনিবার থেকে বৃষ্টিপাত কমায় তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বুধবার যা ছিল মঙ্গলবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৯.৯ মিমি।
সাত ও আট সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা। তবে তা হাল্কা থেকে মাঝারির মধ্যেই থাকবে। দুএক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ৯ সেপ্টেম্বর শনিবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ কমবে। মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে তাপমাত্রাও বাড়বে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৫০-তে আর বুধবার সূর্য উঠবে সকাল ৫.২১-তে।












Click it and Unblock the Notifications