শীতেও অস্বস্তি অব্যাহত, দঃবঙ্গে চলবে বৃষ্টি, কবে পড়বে শীত, কী বলছে হাওয়া অফিস
কয়েকদিন হিমেল পরশ গায়ে ছুঁইয়ে ফের কয়েকদিনের জন্য গায়েব হয়ে গিয়েছে শীত।
মাঝে কয়েকদিন হিমেল পরশ গায়ে ছুঁইয়ে ফের কয়েকদিনের জন্য গায়েব হয়ে গিয়েছে শীত। গাঙ্গেয় বঙ্গে মেঘলা আকাশের কারণে তাপমাত্রা আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। আগামী কয়েকদিন এর জের বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশই আগামী ২-৩ দিন মেঘলা থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সেটা এদিন বেড়ে গিয়েছে হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেড়েছে।
এর ফলে দিনের তাপমাত্রায় হালকা শীতের আমেজ অনুভূত হলেও মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বেশি থাকছে। আগামী ২-৩দিন এই অবস্থা জারি থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications