Kolkata Weather: আট জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় হবে কি বৃষ্টি? একনজরে রাজ্য রাজধানীর আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। তবে রোদ ঝলমলে নয়। মাঝে মধ্যে মেঘেরও দেখা মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১৬-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩২-তে।

এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে। যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমতল এলাকায় আঘাত হানতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আবর সাগরে বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি।

অনুকূল পরিবেশ যে তৈরি, তা বোঝা যাচ্ছে বেলা বাড়তেই ঝলমলে রোদ দেখে। পুজো আর বেশি বাকি নেই। তাই বেলা একটু বাড়তেই পসরা সাজিয়ে ক্রেতার আশায় বিক্রেতারা। আবহাওয়া ভাল থাকলে বেচা কেনা যে হবেই, সেব্যাপারে নিশ্চিত দোকানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+