Kolkata Weather: সকাল থেকে চলছে রোদ-মেঘের খেলা! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: সকাল থেকে চলছে রোদ আর মেঘের খেলা। হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। নিম্নচাপের সঙ্গে ২৯ সেপ্টেম্বর শুক্রবার ও ৩০ সেপ্টেম্বর শনিবার নাগাদ পরিস্থিতির কিছু পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে। সোমবার যা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১.৩ মিমি।

আগামী ২৪ ঘন্টায় কলকাতায় দিনের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে এর পরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর-আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩২-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৭-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+