Kolkata Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। মাঝে মধ্যে রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। এদিনের পাশাপাশি বুধবারেও কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবারেই মতোই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Kolkata Weather

এদিন কলকাতায় আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিই হয়নি কলকাতায়।

Kolkata Weather

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৭২ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানেই রয়েছে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪৫-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৩-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+