Kolkata Weather: সকালেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস! একনজরে কলকাতার আবহাওয়া
Kolkata Weather: মর্নিং সোজস দ্য দে। সেই সকালেই কলকাতা-সহ আশপাশের এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবারের পরে বুধবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে।
Weather Alert: ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা! বাংলা-সহ বিভিন্ন অংশের আবহাওয়ার পূর্বাভাস
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩৯-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৫-তে।












Click it and Unblock the Notifications